মোঃ আইয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধি বিশ্ব জুড়ে করোনা আতঙ্কে আজ গৃহবন্দী মানুষ। কাজে যেতে পারছে না। আমি বেঁচে থাকলে শার্শার একটি মানুষও না থেয়ে কস্ট পাবে না। আমি আমার নেতা কর্মীদের সে ভাবে দির্দেশনা দিয়েছি। কোন ইউনিয়নের কোন লোকের সমস্যা হলে আমার সাথে আমার নেতা কর্মীদের সাথে যোগাযোগ করবেন। অসহায় ,কর্মহীন, দরিদ্র , দুস্থদের বললেন যশোর-১, শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন ১১টি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে শার্শা শেখ আফিল উদ্দিন জুট মিলে।
শনিবার শার্শা উপজেলার ১১টি ইউনিনে মহামারি করোনা ভাইরাসে ঘরবন্দী কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার পুর্বে সংক্ষিপ্ত এক সংবাদ ব্রিফিংয়ে শেখ আফিল উদ্দিন বলেন এই ভাইরাস শুধু বাংলাদেশে নয় আজ গোটা বিশ্বে এটা ছড়িয়েছে। আমি আমার শার্শা বাসীকে বলব আপনারা ঘরে থাকুন নিরাপদে থাকুন। আপনাদের প্রয়োজনীয় খাবার আমরা বাড়ি বাড়ি পৌছে দিব। এসময় তিনি সাংবাদিকদের সাথে থাকার জন্য মাঠে দুঃসময় কাজ করার জন্য সাংবাদিক ও তাদের পরিবারের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য শেখ আফিল উদ্দিন শার্শার ১১ টি ইউনিয়নের অসহায় দুস্থ ১০ হাজার পরিবারের মাঝে খাবার পৌছে দেওয়ার জন্য১১টি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে খাবার হস্তান্তর করেন। চেয়ারম্যানরা স্ব স্বএলাকায় কাভার্ডভ্যান ও ট্রলিতে করে খাদ্য সামগ্রী নিয়ে যায়।