Monday, August 17

ঘর থেকে ডেকে নিয়ে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

0

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলার ২নং কুহালং ইউনিয়নের ঘর থেকে ডেকে নিয়ে ৫নং ওয়ার্ড ইউপি সদস্য চাইন সাহ্লা মারমা (৩৭) কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সােমবার সন্ধ্যায় সদর উপজেলার কুহালং ইউনিয়নে বাকীছড়ার মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে জানিয়েছেন কুহালং ইউনিয়নের চেয়ারম্যান সানুপ্রু মারমা।

স্থানীয়রা জানায়, সােমবার সন্ধ্যায় অজ্ঞাত অস্ত্রধারী কয়েকজন যুবক তাকে ঘর থেকে ডেকে বের করে। পরে কাছ থেকে কোমড়ে গুলি করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।

কুহালং ইউনিয়নের চেয়ারম্যান সানুপ্রু মারমা জানান, সন্ধ্যায় স্থানীয় লােকজন তাকে ফোন করে জানায় একজন ওয়ার্ড মেম্বার গুলিবিদ্ধ হয়েছে। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাকে চট্টগ্রাম নেওয়ার পথে রাত ১১ টায় দিকে পটিয়া এলাকায় পৌছলে মারা যায় বলে জানান এই জনপ্রতিনিধি।

এই ব্যাপারে বান্দরবান সদর থানার ওসি শহিদুল আলম চৌধুরী জানান, ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনা তদন্ত করে পরে বিস্তারিত বলতে পারবাে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.