ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: যুব ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর উদ্বোধন অনুুষ্ঠান টাঙ্গাইলের ঘাটাইলে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৮টায় ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ঘাটাইল সরকারী জিবিজি কলেজ মাঠে খেলাটি উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহম্মেদ । উদ্বোধনী খেলায় আনেহলা ইউনিয়ন ৪-১ গোলে ঘাটাইল ইউনিয়নকে পরাজিত করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ খান, ঘাটাইল জিবিজি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামসুল
হক, যুব কর্মকর্তা মো. ইমরান হোসেন,কৃষি কর্মকর্তা মতিন বিশ্বাস,জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাস হোসেন খান শামীম,ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মো. হায়দার আলী প্রমুখ।