আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: এবার জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ৩২ জন পরীক্ষার্থী ঝড়ে পড়ল। ঘাটাইলে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় (জেডিসি) ৪ টি ভেন্যুতে মোট পরিক্ষার্থী ১৭৬৭ জন। অনুপস্থিত রয়েছে ৩২ জন পরিক্ষার্থী। এদের মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী ১১ জন আর জুনিয়র দাখিল পরীক্ষার্থী ছিল ২১ জন। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।