Saturday, September 12

ঘাটাইলে দিনমজুরকে শ্বাসরোধ করে হত্যা

0

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে আলম মিয়া (৩২) নামে এক দিনমজুরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ আজ বৃহস্প্রতিবার সকালে তার লাশ উপজেলার নিয়ামত গ্রামের ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে। এ ব্যাপরে নিহতের বাবা আজগর আলী বাদী হয়ে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে। আটককৃতরা হল আলম মিয়ার চাচা মোতালেব মিয়া (৪৮) ও প্রতিবেশী মোহাম্মদ আলী (৩২)।
মামলার অভিয়োগ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলার নিয়ামতপুর গ্রামের আজগর আলীর ছেলে মোঃ আলম (৩২)। সে পেশায় একজন দিনমজুর। গত বুধবার রাত আনুমানিক ১০ টার পর থেকে সে নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তুলা মিয়া নামে এক ব্যাক্তি মাছ ধরতে গেলে নিয়ামতপুর বিলের ধারে ধান ক্ষেতে আলমের লাশ পড়ে থাকতে দেখতে পায়। ঘটনাটি ইউপি সদস্য ও পরিবারের লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত আলম মিয়ায় বাবা আজগর আলী জানান, জমি জমা নিয়ে আমার ভাই মোতালেবের সাথে বিরোধ রয়েছে। তাদের সাথে এ নিয়ে মাঝেমধ্যে ঝগড়া বিবাদ হত । জমিজমা নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে মোতালেব ও তার স্ত্রী পারুল বেগম পরিকল্পিত ভাবে গলায় শার্ট পেচিয়ে শ্বাসরোধ করে আলমকে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে রাখে।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাকসুদুল আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিয়োগে দু’জনকে আটক করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.