Saturday, November 7

ঘাটাইলে বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ

0

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার অনন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ওয়ার্ড মাষ্টার ও গনিত অলিম্পিয়ার্ড প্রতিযোগিতায় সোমবার দুপুরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে এ সব পুরস্কার বিতরন করেন।

এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হক সিজার, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, বিদ্যালয়ের উপাধক্ষ্য মেহেরুন্নাহার বাবলী, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
ক্ষুদে শিক্ষার্থীদের গনিত ও ইংরেজী ভীতি দুর করতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে বিদ্যালয়টি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.