ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: “পরিষ্কার হাত সুস্বাস্থ্যের জন্য একটি কৌশল”- এই প্রতিপাদ্যকে সমানে নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলের গুড নেইর্বাস ঘাটাইল সিডিপির উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় গুড নেইর্বাস ঘাটাইল সিডিপির ম্যানেজার মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি স্থানীয় বাজার প্রদক্ষিণ শেষে অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,১নং দেউলাবাড়ি ইউনিয়ন মো: রফিকুল ইসলাম খান,সিডিপির ডা.মো. শুভ বসাক প্রমুখসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রায় ২৫০ জন মা ও শিশু উপস্থিত ছিলেন।