Thursday, September 10

ঘাটাইলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

0

আব্দুল লতিফ,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: সরকার প্রতি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ৪১ লক্ষ টাকা ব্যয়ে টাঙ্গাইলের ঘাটাইলের ৯নং সন্ধানপুর ইউনিয়নের গোরিশ্বর (খাজারচালা) নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।

মঙ্গলবার (২ অক্টোবর) বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহম্মেদ ।

এ সময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপ সচিব ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রকল্প পরিচালক হাসান আহম্মেদ সারওয়ার,প্রকল্প প্রকৌশলী শফিক,ঘাটাইল প্রকল্প কর্মকর্তা এনামুল হক,সন্ধানপুর ইউপি চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম শহিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিকও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকার ১৩১ টি উপজেলায় খেলাধুলা মান উন্নয়নের জন্য মিনি স্টেডিয়াম নির্মাণ করার প্রদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে টাঙ্গাইল ৬টি আর ঘাটাইলে একটি। এরই প্রেক্ষিতে সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে ঘাটাইলেও নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।স্টেডিয়াম নির্মাণে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ৪১ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক মানের স্টেডিয়ামটি নির্মাণ করা হবে।

তিনি আরো বলেন, নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে একতলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন, পাবলিক টয়লেট, গ্যালারি এবং আধুনিক ফুটবল গোলপোস্ট নির্মাণ করা হবে। শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হলেই এলাকার শিশু-কিশোর ও খেলোয়াররা নিয়মিত খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে পারবে বলেও তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.