ঘাটাইলে ২২শ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0

আব্দুল লতিফ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ ঘাটাইলে ২২শ পিচ ইয়াবা সহ আঃ রাজ্জাক (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।

রবিবার রাত সোয়া ৮টার দিকে সাগরদিঘী বাজার থেকে তাকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়। সে রসুলপুর ইউনিয়নের হাতিমারা গ্রামের মহর আলীর ছেলে।

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃতে সঙ্গীয় এসআই মিনহাজ ও এসআই আফজাল হোসেন সহ পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ২২শ পিচ ইয়াবা সহ সাগরদিঘী বাজার থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় জড়িত বলে জানা গেছে।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.