চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকার যুবলীগ নামধারী সন্ত্রাসী নুর মোস্তফা টিনুকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে নগরীর শুলকবহর এলাকা বাসার সামনে থেকে তাকে আটক করেছে বলে র্যাব জানায়। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত চলা এ অভিযানে টিনুর বাসা থেকে একটি অবৈধ বিদেশি শর্টগান এবং ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে রাত ১২টার দিকে চকবাজারের কাপাসগোলা এলাকা থেকে একটি পিস্তল এবং ৫ রাউন্ড গুলিসহ নূর মোস্তফা টিনুকে আটক করে র্যাব-৭। এ সময় জসিম উদ্দিন নামে তার এক সহযোগীকেও আটক করা।
সন্ত্রাসী টিনুর বিরুদ্ধে বিভিন্ন সময় চাঁদাবাজি হামলা মারধর ও লুটপাটের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
মোস্তাফা টিনু সাবেক মন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী হিসেবে পরিচিত।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুই শিক্ষা প্রতিষ্ঠান- চট্টগ্রাম কলেজে নিজ গ্রুপের অধিপত্য বিস্তার নিয়ে নগর ছাত্রলীগের একাংশেরসাথে টিনু গ্রুপের প্রতিনিয়িত মারামারির ঘটনা ঘটে।