সরওয়ার কামাল জামান, কক্সবাজার জেলা সংবাদদাতা: বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে চকরিয়া, লামা ও পেকুয়া উপজেলায় পাহাড়ি ঢল, নদী ভাঙ্গন এবং বন্যায় আক্রান্ত হবার সমুহ সম্ভাবনা বিদ্যমান।
কাজেই সতর্কতাঃ স্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় আক্রান্ত পরিবার, নদীর তীরবর্তী বসবাসরত পরিবার এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জারিকৃত অনুরোধপত্র হুবহু তুলে ধরা হলো।
প্রিয় চকরিয়াবাসী,
বৈরী আবহাওয়ার কারণে এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল ও নদী ভাঙ্গনের সম্ভবনা বৃদ্ধি পেয়েছে।
এই ধরণের টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের সম্ভাবনাও বেড়ে যায়। তাই, চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিচু স্থানে বন্যায় আক্রান্ত পরিবার, নদীর তীরবর্তী বসবাসরত পরিবার ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত জনগনকে নিরাপদ স্থানে সরে আসার জন্য অনুরোধ জানানো হল।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।