Sunday, September 13

চকরিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0

সরওয়ার কামাল, কক্সবাজার: মৃত্যু শব্দটির সাথে বেদনা অঙ্গাঙ্গীভাবে জড়িত। মৃত্যু বলতেই স্বজনকে ব্যথিত করে। তবে কিছু কিছু মৃত্যু সীমাহীন বেদনাবিধুর। বাচ্চা যখন কথা বলতে শেখে কিংবা বাবা-মায়ের হাত ধরে একটু আধটু হাটতে শেখে তখন বাবা-মায়ের ভালোবাসা বাচ্চার প্রতি কেমন হয় তা প্রত্যেক পিতা-মাতা অনায়াসেই বুঝতে পারবেন।

মুহাম্মদ হুসাইন। বয়স মাত্র দুই বছর। আজ ৮ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩.৪৫ মিনিটে পুকুরে ডুবে নিবে গেল তার জীবনপ্রদীপ। সে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের মুবিন পাড়া গ্রামের (দক্ষিণ পাড়া) জনাব সাইফুল ইসলামের সর্বকনিষ্ঠ সন্তান।

খবর নিয়ে জানা যায়, শিশুটি জন্মের পর থেকে মায়ের দুধ পান করেনি। বাবা-মা বড় কষ্ট করে তাকে লালন-পালন করছেন। বাবার অনেক বড় আশা ছিলো ছেলেকে উচ্চ শিক্ষা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করবে। কিন্তু স্বপ্ন অঙ্কুরেই ধুলিস্যাৎ হয়ে গেল।

বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হলেও অন্য ভাষায় তাকে পানিমাতৃক দেশ বললেও অত্যুক্তি হবে না। কারণ আমাদের দেশের গ্রামে-গঞ্জে রয়েছে অসংখ্য পুকুর ও ডুবা। শিশুরা সাধারণত দূরন্তপনা হয়। বর্তমানে আমাদের দেশে পুকুরে ডুবে শিশু মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। তাই পরিবারের বড়দের উচিত, শিশুদের নিরাপত্তা নিশ্চিতপূর্বক সচেতন হওয়া এবং পুকুর ও ডুবার চতুর্পাশ ঘেরাও করে রাখা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.