Thursday, September 10

চকরিয়ায় প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণ করল ৩০ বছরের অঞ্জাত যুবক

0

কক্সবাজারের উপজেলা চকরিয়াতে আট বছর বয়সী প্রথম শ্রেণীতে পডুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে।পৌরসভার ৬নং ওয়ার্ড় উত্তর পানখালী এলাকায় ঘটনাটি ঘটে। বুধবার(৭ নবেম্ভর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাটি জানাজানি হয় যদিওবা গত ৪ নভেম্বর দুপুর সাড়ে ১১টার দিকে শিশুটিকে ধর্ষণ করা হয়।সংগত কারনে শিশুটির নাম প্রকাশ করা হচ্চেনা।
জানাযায়, মাদ্রাসার টিফিনের সময় বান্ধবীর বাড়িতে যায়। ওই সময় এক যুবক বান্ধবীকে ১০ টাকা হাতে ধরিয়ে দিয়ে দোকানে পাঠায়। এই সুযোগে ৩০ বছর বয়সী এ যুবক ওই ছাত্রীকে হাত-পা বেধে জোরপূর্বক ধর্ষণ করেন। তার শোর-চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। তবে ধর্ষক যুবককে চিনতে পারেননি শিশুটি।পরদিন স্কুলে না যাওয়ায় বাবার বকুনির ভয়ে মা ও ফুফুর কাছে এ ঘটনাটি জানায়। এবং তার অতিরিক্ত রক্তক্ষরন পরিলক্ষিত হওয়ায় তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেফার করেন।
এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ধর্ষণের ঘটনাটি আমাকে অবগত করা হয়েছে। তার চিকিৎসা চলছে।ধর্ষকের পরিচয় উদঘাটন করতে এ ব্যাপারে তার বান্ধবী ও বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.