প্রাণঘাতি করোনাভাইরাস চট্টগ্রামেও একজনের শরীরে পাওয়া গেছে। শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় এই রেজাল্ট পাওয়া যায়।
চট্টগ্রামের সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার ৩১ জনের করোনা পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে একজনের করোনা পজেটিভ এসেছে। করোনা আক্রান্ত পুরষটির বয়স ৬৭ বছর। তিনি নগরের দামপাড়া এলাকার বাসিন্দা।
আক্রান্ত রোগী বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলোশনে রয়েছেন।