চট্টগ্রামের আতুরারডিপো থেকে এক প্রতারক আটক

0

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপোর কামরাবাদ এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম এর একটি চৌকস দল ও বায়েজিদ থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে চাকুরি প্রত্যাশীর কাছ থেকে নগদ ৩৫,০০০/- লেনদেন কালে  মোঃ আতোয়ার রহমান (৪০) নামে একজন প্রতারককে আটক করে।

তথ্যসুত্রে জানা যায় সে গাইবান্ধার সাদুল্লাপুর থানার পূর্ব খামার দশলিয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

আটককৃত ব্যাক্তির ভাড়া বাসায় অভিযান চালিয়ে  ব্যাংকের চেকবই, নকল কর্মকর্তার (সরকারি কমিশনার কমিশনার ভূমি, সেটেলমেন্ট কর্মকর্তা) ষ্ট্যাম্প সীল, একাধিক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও ছবি জব্দ করা হয়।

এছাড়াও অভিযানে আটককৃত প্রতারকের বিরুদ্ধে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরকারি চাকরি প্রত্যাশীদের এনএসআইসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.