Saturday, September 12

চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

0

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুধকুমড়া এলাকায় আজ শনিবার ভোর রাতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নাসির ওরফে মামুন নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, মামুন খুন-ধর্ষণসহ ১৮টি মামলার আসামি।

 আনোয়ারা থানার ওসি মো. দুলাল মাহমুদ বলেন, ভোর রাতে পুলিশ দুধকুমড়া এলাকায় অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। পরে ঘটনাস্থলে নাসির ওরফে মামুনের লাশ পাওয়া যায়। সেখান থেকে দেশে তৈরি দুইটি বন্দুক (এলজি) ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান ওসি।

এ ছাড়া বন্দুকযুদ্ধে আনোয়ারা থানার একজন এএসআই ও একজন কনস্টেবল আহত হয়েছেন বলে দাবি করেছেন ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.