চট্টগ্রামের আমিন জুট মিলে আগুন

0

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় আমিন জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সোয়া দশটায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১০টি গাড়ী আগুন নিয়ন্ত্রলে কাজ করছে। তবে অগ্নিকান্ডের কারণ এখনো জানা যায়নি।

নগরীর আগ্রবাদস্থ ফায়ার সার্ভিসের অপারেটর হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেছেন চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তর পাটকল আমিন জুট মিলের অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের বিভিন্ন স্টেশন থেকে কয়েকটি গাড়ী আগুন নির্বাপণের কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। বিস্তারিত পরে জানাতে পারবো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.