চট্টগ্রামের খুলশী থানাধীন ভারতীয় দূতাবাসের বিপরীতে এস আর ইন্টারন্যাশনাল ট্রাভেল এন্ড ট্যুরিজম নামে নতুন প্রতিষ্ঠান বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। বিশ্বেও বিভিন্ন দেশে ভিজিট ভিসা প্রসেসিং, প্যাকেজ ট্যুর, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকেট সেবানিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
সাংবাদিক প্রবাল সাহার মালিকাধীন প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন চট্টগ্রাম রিপোটার ইউনিটির সভাপতি সাংবাদিক কিরণ শর্মা, সাধারণ সম্পাদক কাজী হুমায়ন কবির, ইউনেষ্কোর সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক শ্রী মিলন কান্তি শর্মা, খুলশী থানার পুলিশ অফিসার নূর উদ্দিন, নূরুল আফসার, এবি সিদ্দিকী, রাজীব দে, কানন কুমার চৌধুরী, স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ আজাদ, সীতাকুন্ড জন্মাষ্টমী পরিষদের সভাপতি বিষ্ণু চরণ দাস, সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল এবং বিজয় ৭১ বাংলাদেশের মহাসচিব আয়েজ সিকদার। এ ছাড়া সমাজের অনন্যা গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমন্ত্রীত অতিথিরা সকলেই গ্রাহকের আস্থা অর্জনে এস আর ইন্টারন্যাশনাল ট্রাভেল এন্ড ট্যুরিজম অনেক দূর এগিয়ে যাবে এবং চট্টগামে মান-সম্মত ট্রাভেল এন্ড ট্যুরিজম সেবায় অন্যতম প্রতিষ্ঠান হিসাবে রূপ লাভ করবে।