Wednesday, September 16

চট্টগ্রামের খুলশীতে সেপটিক ট্যাংকে পড়ে তিন তরুণের মৃত্যু

0
নগরীর খুলশী থানার ঝাউতলা এলাকায় শুক্রবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে সেপটিক ট্যাংকে পড়ে তিন তরুণের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

নিহতরা হলেন, ইমরান হোসেন ইমু (২৭), মো. রুবেল প্রকাশ ড্যানিস (১৮) এবং মো. সিফাত (১৪)। এদের মধ্যে ইমু ও ড্যানিস সহোদর ভাই।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, বিকেলে খেলতে গিয়ে তাদের ক্রিকেট বল সেপটিক ট্যাংকে গড়িয়ে পড়ে। বলটি নিতে গিয়ে সিফাত সেপটিক ট্যাংকে পড়ে যায়। তাকে উদ্ধার করতে ইমু ও রুবেল সেপটিক ট্যাংকে নামে।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.