
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। সোমবার (৩ জুন) বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা প্রশাসক এর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময়, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চেয়ারম্যানের সাথে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা শেষে চট্টগ্রামের উন্নয়নে যৌথভাবে কাজ করবেন বলে আশ্বস্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাকিব হাসান, স্টাফ অফিসার টু ডিসি মো: ফাহমুন নবী এবং সিডিএ এর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন্ শামস্, নির্বাহী প্রকৌশলী মো: শামীম(নির্মাণ বিভাগ-২) ও নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ( আই.পি)।