চট্টগ্রামের লালখান বাজার ১৪ নং ওয়ার্ডস্থ টাইগার পাস বটতলা মালি পাড়ার রেলওয়ে কলোনিতে একটি গাছ কাটাকে কেন্দ্র করে আজ সন্ধ্যা ৬টার দিকে মন্দির কতৃপক্ষ ও এলাকার একটি গ্রুপের সাথে সংঘর্ষে ৫ জন আহত হয়।আহতদের নাম রনি (২৪) বাবু(২২)সাগর(২২)বাপ্পু(১৬)মালুতি দাস(৩০)।
দুই জন আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরন করে খুলশী থানার পুলিশ প্রশাসন।
জানা যায়, রেলওয়ের গাছ কাটাকে কেন্দ্র করে উক্ত ঘটনার সূত্রপাত হয়। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। খুলশী থানার পুলিশ প্রশাসন এলাকায় অবস্থা নিয়ন্ত্রণে করতে সক্ষম হয়েছে।
শ্রী শ্রী বিষ্ণু ও দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী শিপন চন্দ্র দাস মুঠোফোনে বলেন, মন্দিরের পাশের একটি গাছ কাটাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। চেষ্টা করছি নিজেদের মধ্যে সমঝোতা করে সমাধান করার জন্য।