চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় সিমেন্ট ক্রসিং থেকে পতেঙ্গামুখী-কর্ণফুলী ইপিজেড ক্রসিংয়ের দক্ষিণ পাশে চলন্ত অবস্থায় জুট বোঝাই ট্রাক কাত হয়ে সড়কের একপাশে পড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক ড্রাইভার।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আনুমানিক দুপুর ২টার দিকে পতেঙ্গামুখী-কর্ণফুলী ইপিজেড ক্রসিংয়ের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে। আহত ট্রাক চালকের নাম ঠিকানা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি মোঃ কবিরুল ইসলাম বলেন, আমাদের থানার সামনে এই ঘটনা ঘটে। ট্রাকটি চলন্ত অবস্থায় কাত হয়ে পড়ে। সেখানে ড্রাইভার আহত হয়। আমারা তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছি। তার নাম ঠিকানা এখনো জানা যায়নি। আমাদের টিম সেখানে যাচ্ছে বিস্তারিত পরে জানানো হবে।
এই বিষয়ে পতেঙ্গা টিআই সুশোভন চাকমা বলেন, চলন্ত অবস্থায় ট্রাক কাত হয়ে পড়ার ঘটনা শুনে আমাদের সাজেন্ট ঘটনাস্থল যায়। চট্টগ্রাম ট-০৫-০৪৫৪ নাম্বারধারী ট্রাকটি চলন্ত অবস্থায় কাত হয়ে পড়ে যায়। গাড়িতে থাকা ড্রাইভার আহত হয়েছে।