চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন নানুপুর এলাকায় রহমত বাড়িতে ৮ জানুয়ারি পূর্ব নানুপুর ভাই ভাই সংঘের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে ডক্টর মাহমুদ হাসান স্মৃতি টেপ-টেনিস গোল্ডকাপ আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ইং ট্রপি উন্মোচন ও ড্রঃ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোট ১৬টি দল অংশগ্রহন করে।পূর্ব নানুপুর ভাই ভাই সংঘের সভাপতি মোহাম্মদ জিসান মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জুয়েল মাহমুদ। পূর্ব নানুপুর ভাই ভাই সংঘের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বাবলুর সঞ্জালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের মূখপাএ আহমদ এরশাদ খোকন। পারভেজ আরমান রকি, ফরহাদ, রহমান, কুতুব উদ্দিন সানি, কতুব, পূর্ব নানুপুর ভাই ভাই সংঘের সকল সদস্যবৃন্দ প্রমুখ।