চট্টগ্রামের ফটিকছড়িতে ঘরের ছাদ ধসে পড়ে জিনিয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ ফটিকছড়ির সাদেকনগর ৭ নম্বর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিনিয়া আক্তার স্থানীয় আবুল কাশেমের স্ত্রী।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ।