চট্টগ্রামের বায়েজিদের রুফাবাদে চাঁদা না দেওয়ায় হামলা, শিশু-মহিলাসহ আহত ৫

0

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের বায়েজিদ থানাধীন রুপাবাদ এলাকায় পাহাড়িকা আবাসিকের ৯নং রোডে সমসামিত্ব্যের গৃহ নির্মান সমবায় সমিতির জায়গা সংস্কারের সময় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা সমিতির সদস্য ফজলূল হকসহ তার পরিবারের ৪ জনকে গুরুতর আহত করে। সমসামিত্ব্যের অফিসের সাইনবোর্ড ও সরঞ্জাম ভেঙ্গে ফেলাসহ নগদ টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফজলুল হক(৫০) তার স্ত্রী সালমা বেগম(৪৬), পিংকি(২৬),ফারজু(২৪), লিজু(১৮)  ও শিশু  আরবি(২)। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
প্রত্যক্ষ দর্শী এক প্রতিবেশী বলেন, কিছুই বুঝলামনা কয়েকজন সন্ত্রাসী হঠাত এসে ফজলূর উপর হামলা করে। সে এবং তার পরিবারকে উপর্যুপরি কিল ঘুসি লাথি মারতে থাকে। আমরা কয়েকজন আহত অবস্থায় মেডিকেল নিয়ে আসি।

মেডিকেলে চিকিৎসারত গুরুতর আহত ফজলুল হক বলেন, আমি সমসামিত্ব্য গৃহ নির্মান সমিতির একজন সদস্য। দীর্ঘদিন ধরে সমসামিত্ব্যের সদস্য হিসাবে ঘর নির্মান করে পরিবার নিয়ে বসবাস করি। গত কয়েকদিন ধরে সমিতি জায়গা সংস্কার করছে। আমি সদস্য হিসাবে সংস্কারের দেখভাল করি। গতকাল বুধবার বিকেলে এলাকার মনির, পলাশ এসে আমার কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবী করে। না হলে কাজ করতে দিবেনা। আমি তাদের এই টাকা দিতে পারবোনা বললে তারা আজকের মধ্যে টাকা দিতে হবে, নতুবা আমার দেখে নিবে বলে হুমকি দেয়। আজকে দুপুর সাড়ে বারোটার দিকে সমিতির জায়গা সংস্কার ও পরিস্কারের সময় মনির, পলাশ আমার বসবাসরত বাসার সামনে এসে বলে টাকা পাঠাস নাই কেন? আমি আবারো অপারগতা প্রকাশ করলে মনির, সাদ্দাম, লেংড়া মামুন, মতি ও আরো কয়েকজন আমাকে কিল ঘুষি, লাথি মারতে থাকে। আমি হঠাৎ আক্রমনে মাটিতে পড়ে যাই। তারা সমসামিত্বের সাইনবোর্ড ভেঙ্গে ফেলে। আমার স্ত্রী বাধা দিতে এলে তাকেও মাটিতে ফেলে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমার পরিবারের চারটা মোবাইল ও সমিতি থেকে কাজের জন্য একলাখ টাকা, আমার স্ত্রীর কান, নাক ও গলাার স্বর্ণ টেনে নিয়ে যায়।
ফজলুর  মেয়ে পিংকি বলেন, সন্ত্রাসীরা আমার বাবাকে মারতে দেখে আমরা বাবাকে উদ্ধার করতে আসলে তারা আমি, আমার বোন লিজা ও দুই বছরের ছোট বোন আরবিকেও মারতে শুরু করে। আমার শরীরে অনেক আঘাত করেছে। আমার চুলের মোঠা ধরে কিল, ঘুসি লাথি মারতে থাকে, আমার পরনের কাপড় ছিড়ে ফেলে। কি অপরাধ করেছি আমরা। এই সন্ত্রাসীদের বিচার চাই।
এ বিষয়ে সমসামিত্ব্য গৃহ নির্মান সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুক হক বলেন, দেশের সংস্কারের সময়ে চাঁদাবাজীর জন্য আমাদের সদস্য ফজলূল হকের পরিবারের উপর হামলা করে তাদেরকে গুরুতর আহত করেছে। আমাদের সমিতির জায়গা পরিস্কারের জন্য তাকে দেয়া এক লাখ টাকা সন্ত্রাসীরা ছিনতাই করেছে। আমরা এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিবো।

এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আমি এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অপরাধিদের বিরুদ্ধে অবশ্য আইনগত ব্যবস্থা নিবো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.