Monday, July 27

চট্টগ্রামের বায়েজিদে আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজসহ ১ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব

0

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায়  ০২টি আগ্নেয়াস্ত্র ও ০২ রাউন্ড কার্তুজসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করেছে র‌্যাব-৭।

র‌্যাব সুত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকার এশিয়ান হাইওয়ে রোডের উপর কতিপয় অস্ত্রধারী মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে জেনে র‌্যাব-৭, একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ সাইদুল ইসলাম (২৭), পিতা-মোঃ ছালেহ আহাম্মদ, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, বর্তমান সাং-ছিন্নমূল জঙ্গল ছলিমপুর থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম, ঠিকানা প্রকাশ করে এবং তার হাতে থাকা একটি ব্যাগের ভিতর থেকে নিজ হাতে বের করে দেয়ামতে ০২টি আগ্নেয়াস্ত্র ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত আগ্নেয়াস্ত্র হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই। উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আরো জানায় যে, উল্লেখিত জব্দকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে উল্লেখিত জব্দকৃত অস্ত্র ব্যবহার করত মর্মে জানায়।

 আসামী এবং উদ্ধারকৃত আলামত সক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.