Wednesday, August 12

চট্টগ্রামের বিশ্ব কলোনীতে দুঃস্থদের নাগরিক ঐক্যের খাদ্য বিতরন

0

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগর নাগরিক ঐক্যের পক্ষ থেকে ১০ই জুলাই শনিবার ১ঘটিকার সময় আকবর শাহ থানার উত্তর কাট্টলীর বিশ্ব কলোনী জানারখীল বস্তিতে অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

খাবার বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর নাগরিক ঐক্যের দুই সংগঠক এডভোকেট এ এইচ এম জাহিদ হোসেন ও মুহাম্মদ জামাল উদ্দিন। ।

গরীব দুঃস্থদের মাঝে খাবার বিতরনের সময় এডভোকেট জাহিদ বলেন, লকডাউনের কারণে অনেক মানুষ কষ্টে আছে, না খেয়ে আছে। তাদের পাশে দাঁড়াতে তিনি সামর্থবান সকলের প্রতি আহবান জানান।

নাগরিক ঐক্য নেতা মুহাম্মদ জামাল উদ্দিন বলেন, চলমান লকডাউনে হত-দরিদ্র মানুষের মূখে একবেলা খাবার তুলে দিয়ে হাঁসি ফোঁটানোর চেষ্টা করেছে নাগরিক ঐক্য। আমাদের এই প্রোগ্রাম অব্যাহত থাকবে। সরকার ও বিত্তশালীদের প্রতি আহবান আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান।

এতে আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য আকবর শাহ থানার সদস্য হাবিবুর রহমান, মোর্শেদ আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন জাকির হোসেন সেতু ও মোহাম্মদ রিয়াদ হোসেন প্রমূখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.