Friday, August 14

চট্টগ্রামের বোয়াল খালিতে চাদার দাবীতে জমির মালিক থেকে জোড় পূর্বক ষ্ট্যাম্প গ্রহন ও হত্যার হুমকি

0

বোয়াল খালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় , মুন্সিপাড়া গ্রামের আয়ুব মিয়া প্রকাশ জাহাঙ্গীর তার ২০০৪ সালে ক্রয় করা খরিদা সম্পত্তির উন্নয়ন ও নির্মান কাজ করতে গেলে গোলাম মোহাম্মদ গংরা অকস্মাৎ তেড়ে এসে নির্মান কাজে বাধা প্রদান করে । এই বিষয়ে আইযুব মিয়া প্রকাশ জাহাঙ্গির বলেন, প্রথমে আমার কাছে চাদা দাবী করে, আমি এতে অসম্মতি জানালে আমার নির্মান কাজে বাধা প্রধান করে। তারা বলে আমি আমার জায়গায় নির্মান কাজ করতে হলে, ওদের সাথে বৈঠকে বসতে বলে। আমি আমার জায়গার উপর নির্মান কাজ দ্রæত করার স্বার্থে তাদের সাথে বৈঠকে বসার জন্য সম্মতি প্রকাশ করি। কিন্ত এই সন্ত্রাসী চক্র বৈঠকের কথা বলে বদ্ধ ঘরে আমাকে আটকে রেখে মাইরদোর করে অলিখিত ৩৭২০৩৫৭ নং স্ট্যাম্পে সই নেয়। এই বিষয়ে জাহাঙ্গীর বলেন, আমি বুঝতে পারিনি ওরা বেঠকের নাম করে আমার সাথে এই ধরনের আচরণ করবে। অথচ এই জায়গার উপর আমার মামলা আছে, নিষেদাঙ্গা জারি আছে। তার পরও ওরা আমার সাথে সন্ত্রাসী আচরন করেছে। এই জায়গার সাথে এদের কোন সম্পর্ক নেই। আমি গত ১০/১০/২০২ইং তারিখে লিখিত অভিযোগ করে ৮নং শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেছি।
মেম্বার বলেন, আমিও এই বৈঠকে ছিলাম।বৈঠকের সালিশকারী ছিল নুরুল হুদা। একটা অলিখিত ষ্ট্যাম্পে জাহাঙ্গীর থেকে তারা সই নিয়ে ছিল। প্রথম দিকে আমার কাছে ষ্ট্যাম্পটা রেখেছিল পরবর্তীতে আমার থেকে তারা নিয়ে গেছে।
বৈঠকে থাকা আজিজ নামের একজন বলেন, আমি শুনেছি বিষয়টা। তবে সুরাহা করার জন্য চেষ্টা করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার প্রত্যক্ষদর্শী একজন বলেন, আইয়্যুব সাহেব একজন সহজ সরল মানুষ। তিনি ২০০৪ সালে জায়গাটা কিনেছে। তার জায়গায় সে নির্মান কাজ করবে এটাই স্বাভাবিক। কিন্তু একটা শ্রেণী উনার উপর হঠাৎ আক্রমন করে। আমার মনে হয় তারা অবৈধভাবে অর্থনৈতিক কিছু সুবিধা পাওয়ার জন্য করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.