Thursday, August 13

চট্টগ্রামের ভাটিয়ারিতে মধ্যরাতে বিদ্যুৎ কর্মিদেরকে চোর মনে করে মারধর

0

চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারি লিংক রোড ৫নং এলাকায় বিগত ৩০শে জুন বুধবার রাত প্রচন্ড ঝড়ের কারনে বৈদ্যুতিক লাইনের উপর গাছ পড়ে বৈদ্যুতিক তার ছিড়ে যায়।
এতে ফৌজদার হাট বিদ্যুৎ অফিস হতে লোকজন রাত আনুমানিক দেড়টার সময় ৫ নং এলাকায় যায়।
ছিড়ে যাওয়া তার মেরামত করা কালীন সময়ে এলাকার কয়েকজন বিদ্যুৎ অফিসের ৬ কর্মিকে চোর মনে করে মারধর করেন বলে বিদ্যুৎকর্মীগন জানান। তারা আরো বলেন, এলাকার লোকজন তাদের বেদড়ক মারধর করে তাদের ৩টি মোবাইল,২১ হাজার ২৪০ টাকা, ছাতা, টর্চ ছিনিয়ে নেয়।
আহতরা হলেন বিদ্যুৎ কর্মী ইকবাল,বিশ্বেশ্বর দে, লাইনম্যান রবিউল হক, রবিউল্লাহ মাসুম,আজাদ হোসেন ও গাড়িচালক ফরিদুল আলম।
এ ঘটনায় চট্টগ্রাম বিউবো ফৌজদারহাট বিবিবি’র সহকারী প্রকোশলী এখলাস উদ্দিন বাদী হয়ে নির্দ্দিষ্ট ৭ জন ও অজ্ঞাত নামা ৩০-৩৫ জনকে আসামী করে মামলা রুজু করেন।
মামলার বাদী সহকারী প্রকোশলী বলেন ঐ দিবাগত রাতে বিদ্যুৎকর্মীগন দূর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যেও ঝুকিঁ নিয়ে গাছ কেটে লাইন চালু করার সময় উক্ত ঘটনার সুত্রপাত হয়।গুরুতর আহত অবস্থায় গাড়ি চালক ফরিদুল আলম ও ল্যাইনম্যন রবিউল হককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.