নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বিকালে ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যগে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়।
৯নং ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিনের সভাপতিত্বে, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব খাইরুল আজম জসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব দিদারুল আলম এমপি, প্রধান আলোচক ছিলেন সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুইয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহসীন জাহাঙ্গীর, সদস্য ও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, ৯নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াহিদুল আলম, যুগ্ম সম্পাদক ছাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এস এম ইউসুফ, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৭ কোটি মানুষের দেশ বঙ্গবন্ধুর দেশ। বঙ্গবন্ধু যদি স্বাধীনতার ডাক না দিতো তাহলে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর যোগ্য নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। সেই জাতির জনক বঙ্গবন্ধুকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে। যা এই বাঙ্গালী জাতির জন্য এক বেদনাদায়ক অধ্যায়। আজ বঙ্গবন্ধুর শোক দিবসে তাকে শ্রদ্ধা ভরে স্বরণ করি।