Sunday, August 23

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি কাভার্ড ভ্যান ও উত্তরা গাড়ির সংঘর্ষ: নিহত ১, আহত ১২

0

মীরসরাই থেকে এম অলিউল্লাহ নিজামীঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার নয়দুয়ার নামক স্থানে একটি কাভার্ড ভ্যান ও উত্তরা গাড়ির সংঘর্ষের ফলে একজন নিহত ও ১২ জন আহত হয়।

আজ(শনিবার) সকাল ৬ টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি , তাদের মধ্যে তিন জনে অবস্থা আশংকা জনক বলে জানিয়ে স্থানীয়  শহিদ উল্যাহ বলেন আজ সকালে চট্টগ্রাম মুখি উত্তরা বাসটি যাত্রী উঠানোর জন্য দাড়ালে পেছনের দিক থেকে একটি কাভার্ড ভেন জোরে ধাক্কা দেয় এতে উত্তরা বাসটি রাস্তার পশ্চিম পাশে ঢাকা মুখি রাস্তার উপর উল্টে যায়। এবং ঘটনার স্থলে ১ জনের মৃত্যু ও ১২ জন আহত হয়, তাদের মধ্যে ৩ জনের আশংকা অবস্থা বলে জানিয়েছেন ।  স্থানিয়রা জানান, আহতরা মীরসরাই থানা ও জোরারগঞ্জ থানার বাসিন্দা । স্থানীয় লোকজন আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে যান ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.