Saturday, August 22

চট্টগ্রামের লালখান বাজারে সন্ত্রাসী হামলার স্বীকার সাংবাদিক নুরুল আজম

0

চট্টগ্রামের লালখান বাজার  এলাকার মতিঝর্না মোড়ে স্থানীয় কয়েক সন্ত্রাসী দ্বারা হামলার স্বীকার হন সাংবাদিক নুরুল আজম। হামলার ঘটনায় গত ৮ নভেম্বর পাঁচ জনকে এজাহার ভুক্ত ও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে খুলশী থানায় মামলা দায়ের করেন। যার নং ১৩/৩৭৫।
এজাহারভুক্ত আসামীগণ হলেন ১. মোক্তার হোসেন ২. সালাউদ্দিন ৩. শাহাদত, ৪. শাহজাহান ও ৫. নাহিদ হোসেন রাসেল।
গত শুক্রবার রাত ১২ টার দিকে এই মামলার ৫ নং আসামি নাহিদ হোসেন রাসেলকে লালখান বাজার এলাকা থেকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ। তাকে আদালতে উপস্থাপনের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রনব কুমার চৌধুরী।
এজাহারে থাকা ঘটনার বিবরণ অনুযায়ী, মামলার বাদী মোহাম্মদ নুরুল আজম গত ৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে লালখান বাজার মোড়ে পৌঁছালে আসামিরা তার উপর হামলা চালায়। এ সময় আসামিরা মানিক কমিশনারের বিরুদ্ধে অভিযোগ করলে এলাকায় থাকতে পারবে না বলেও আজমকে হুমকি দেয়। এসময় ১ নং আসামি মোক্তার কাউন্সিলর মানিকের বিরুদ্ধে লেখার সাহস কেমনে পাই সহ হাসতে হাসতে মানুষ খুন করতে পারে এমন হুমকি প্রদান করে ভুক্তভোগী আজমকে। আসামীদের হামলায় আহত হয়ে আজম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, আজম পাহাড় কাটার ব্যাপারে স্থানীয় কাউন্সিলর মানিকের বিরুদ্ধে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার অনুসারীরা এ হামলা চালায় বলেও জানান তিনি। একইসাথে ২ লাখ টাকা চাঁদা না দিলে এলাকা ছাড়া করার হুমকির কথাও এজাহারে উল্লেখ রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.