Monday, September 21

চট্টগ্রামের লোহাগাড়ায় আজ দাফন সম্পন্ন হলো নিহত গৃহবধু হাসনাহেনার

0

লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দরবেশহাট রোড়স্ত ফোরকান টাওয়ারের এক পুত্র সন্তানের জননী হাঁসনাহেনা বিউটির নিহতের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও অবশেষে আজ তার দাফন সম্পন্ন হলো। বিউটি গতকাল দিবাগত রাতে নিহত হয়।
জানা যায়, নিহত গৃহবধু হাঁসনাহেনা উপজেলার সদর ফোরকান টাওয়ারের ভাড়া বাসায় স্বামী শাশুড়ি দেবর ও ননদের সাথে থাকত ১৮ মাস পূর্বে তাদের প্রেম সর্ম্পকে মধ্যে দিয়ে বিয়ে হয়। সংসারে ২১ দিনের এক পুত্র সন্তান রয়েছে বলেও জানা যায়।
স্থানীয় সূত্র মতে নিহত গৃহবধু বিউটি মারা যাওয়ার পর মঙ্গলবার বিকেল ৪টায় গোপনে দাফন করার জন্য রসিদার গোনা এলাকায় নিয়ে গেলে নিহতের পিতা দরবেশহাট সওদাগর পাড়া এলাকার বাসিন্দা ও লোহাগাড়া যুবলীগের নেতা জাফর আহমদ জানতে পারলে লোহাগাড়া থানার পুলিশ নিয়ে লাশ উদ্ধার করেন ঐ সময় স্বামী সাকিলসহ গ্রেফতার হয়।

লাশ ময়নাতদন্তে জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। ময়নাতদন্ত শেষে আজ দুপুর ২টার দিকে দরবেশহাটস্ত সওদাগর পাড়ায় হাঁসনাহেনার পৈত্রিক কবর স্থানে দাপন করেন।
এই বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন ০৭/০৮/২০১৮ইং একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নাম্বার ৪। এর মধ্যে স্বামী সাকিলসহ চারজনকে আসামী করা হয়েছে ইতিমধ্যে আমরা সাকিলকে গ্রেফতার করেছি আর অবশিষ্ট তিনজনের নাম আমরা তদন্তসাপেক্ষে আটক করব তাই তাদের নাম গোপন রেখেছি। ময়নাতদন্ত শেষে লাশ আমরা দাফন করেছি। আশা করি খুব দ্রুতই আমরা ময়না তদন্তের রিপোর্ট হাতে পাব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.