Monday, September 21

চট্টগ্রামের সাতকানিয়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত

0

ষ্টাফ রিপোর্টার: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া নয়াপাড়া গ্রামে বাড়ির পুকুরের সামনের ড্রেইন পরিস্কারকে কেন্দ্র করে আজ(সোমবার) দুপুর ২টার দিকে দুই ভাইয়ের মধ্যে বড় ভাই জাকির আহম্মদ তার তিন ছেলেকে নিয়ে ছোট ভাই নুরুল আজীজের(৩৫) উপর অতর্কিত হামলা করে।

হামলার এক পর্যায়ে নুরুল আজীজ কিছু বুঝে উঠার আগেই তার বড় ভাই ও ভাতিজারা দা দিয়ে কুপিয়ে মাথায় ও লাটি দিয়ে সারা শরীরে জখম করে তাকে গুরুতর আহত করে। আহত অবস্থায় নুরুল আজীজকে তার বোন নুরনাহার নুরতাজসহ অন্যান্য স্বজনরা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

তাদের বোন নুরনাহার নুরতাজ বলেন, জমিজমা নিয়ে ভাইদের মধ্যে গত দুবছর যাবত একে অপরে মনমালিন্য ছিল। তবে কেউ কারু প্রতি কখনো চড়াও হয়নি। ছোট ভাই নুরুল আজীজ শহরেই থাকে । সে গত দুদিন হলো গ্রামে এসেছে কিন্ত আজ ড্রেইন পরিস্কারকে কেন্দ্র করে ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের কথা কাটাকাটি হয়। শুনেছি পরে আপোষে ঠিক হয়ে গেছে। পরবর্তীতে কি বুঝে আমার বড় ভাই জাকির ও তার তিন ছেলেকে নিয়ে ছোট ভাইয়ের মাথায় দা দিয়ে আঘাত করে বুঝতে পারিনি।। খবর পেয়ে দ্রুত এসে দেখি ছোট ভাই বেহুস অবস্থায় পড়ে আছে।

আহত নুরুল আজীজ প্রাথমিক চিকিৎসা শেষে জ্ঞান ফিরে এলে বলেন, আপন ভাই হয়ে আমাকে এমন নিষ্ঠুর ও নির্মমভাবে মারবে তা ভাবতেও পারিনি। এই নিয়ে সাতকানিয়া থানায় বড় ভাই জাকিরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.