Sunday, November 8

চট্টগ্রামের স্টেশন রোডে ছিনতাইকারীর কবলে পড়ে জাতীয়তাবাদী মহিলা দলের দক্ষিণ জেলা নেত্রী গুরুতর আহত

0

কাজী মাহাদী হাসান: নগরীর স্টেশন রোড এলাকায় চট্টগ্রাম থেকে ট্রেন যোগে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ষ্টেশন রোডে পৌছলে ছিনতাই কারীর কবলে পরেন জাতীয়তাবাদী মহিলা দলের সাতকানিয়া থানার সভাপতি ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদিকা জান্নাতুন নাঈম চৌধুরী রিকু। ঘটনাটি গত ১৮/১১/২০১৭ তারিখ শনিবার রাত নয়টায় ঘটে।

ছিনতাই কারীরা পাউডার মিশ্রিত রুমাল নাকে ধরলে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়েন তিনি। তার সাথে থাকা জাতীয় পরিচয় পত্র, মোবাইল সেট ও ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকার চেক এবং নগদ টাকা নিয়ে ছিনতাই কারীরা মুহুর্তের মধ্যে পালিয়ে যায়।

অজ্ঞান অবস্থায় পথচারীরা তাকে পাশের একটি ডিসপেনসারীতে নিয়ে যায়। ডাক্তারের পরামর্শক্রমে তাকে পাঁচলাইশ থানার পাশে কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। এই নিয়ে কোতয়ালী থানায় জিডি করা হয়েছে। জিডি নং ১২৮৭।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.