Saturday, September 12

চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

0

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অটোরিকশার ধাক্কায় নুরুল আমিন(৫৮) নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছে। শনিবার(১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বারৈয়ার পৌর বাজারের গাছ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত নুরুল আমিন ফেনীর পরশুরাম উপজেলার রামপুর গ্রামের প্রয়াত হাসান আলীর ছেলে। তিনি জোরারগঞ্জ এলাকায় ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

জেরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ আলী জানান, শনিবার সন্ধ্যায় বারৈয়ারহাট পৌর বাজারের গাছ মার্কেট এলাকায় কর্তব্যরত ছিলেন কনস্টেবল নুরুল আমিন। ওই সময় ফেনীর দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বারৈয়ারহাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাহমুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যাই। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের বড় ছেলের কাছে (পুলিশের এএসআই) লাশ হস্তান্তর করা হয়েছে। সিএনজি অটোরিক্সাটি আটকের চেষ্টা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.