নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি ও মাদক সহ সর্বপ্রকার অন্যায়ের বিরুদ্ধে এবং সত্য ও ন্যায়ের পক্ষে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে দেশব্যাপী নিঃস্বার্থ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত হেযবুত তওহীদ। এরই ধারাবাহিকতায় গতকাল চট্টগ্রামের অনুষ্ঠিত হল হেযবুত তওহীদের বিভাগীয় আমীর সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক জনাবা দিল আফরোজ, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির কার্যকারী সদস্য ইয়াছমিন আক্তার আমস্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. নজরুল ইসলাম সবুজ, সাধারণ সাম্পাদক মো. নাঈম উল্লাহ্, রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসাইন রিকু সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও থানার সভাপতি/সাধারণ সম্পাদক বৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা জঙ্গিবাদী পথে ধাবিত হচ্ছে তারা ঐ পথে যাচ্ছে কেন? কারণ তারা আল্লাহর সান্নিধ্য পেতে চায়। একজন চরমপন্থীকে জিজ্ঞাসাবাদের অভিজ্ঞতা বর্ণনা করে সাবেক আইজিপি বলেছিলেন, “ঐ চরমপন্থী জঙ্গি নিজেই বারবার আকুতি জানাচ্ছিল যেন তাকে অবিলম্বে হত্যা করে ফেলা হয়। কারণ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে।” এভাবেই ঐ চরমপন্থীরা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য পাগলপারা হয়ে থাকে। এই পাগলপারা মানুষগুলোকে আল্লাহর সান্নিধ্য লাভের সঠিক পথ দেখাতে হবে, নইলে কেবল শক্তি দিয়ে এই চেতনাকে দমিয়ে রাখা সম্ভব হবে না। অন্যান্য দলগুলোর মত হেযবুত তওহীদকেও আপনারা একই পাল্লায় পরিমাপ করবেন না। তিনি বলেন, হাজার হাজার পথে জান্নাতে যাওয়া যায় না, জান্নাতে যাওয়ার পথ একটাই, সেটা হচ্ছে হেদায়াহ, সেরাতুল মোস্তাকীম, সহজ-সরল পথ। শক্তি দিয়ে জঙ্গিবাদের সমাধান হবে না বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জনাব মো.নিজাম উদ্দিন।