Thursday, August 20

চট্টগ্রামে অলি- গলিতে ডিবি পুলিশের সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিং ও সচেতনতা মূলক প্রচারনা, এলাকাবাসীর সাধুবাদ

0

খোরশেদ আলম রাসেল খান: কবিড -১৯ করোনা ভাইরাস এর প্রকোপ দিন দিন বাংলাদেশে বেড়েই চলেছে আক্রান্ত সংখ্যা প্রায় ৪ হাজার ছুঁই ছুঁই, মৃত্যু ১২০ ছাড়িয়ে গেছে। যা উদ্ধেগের বিষয় উপলব্ধি করে চট্টগ্রাম দূরত্ব, প্রয়োজন ছাড়া বাসা বাড়ী থেকে বের না হওয়ার জন্য সচেতনতামূলক মাইকিং করে পুলিশের স্পেশাল ব্রান্চ ডিবি পুলিশ আজ বিকেল ৫.৩০ ঘটিকায় দক্ষিন আগ্রাবাদ এলাকায় বিভিন্ন অলি- গলিতে সামাজিক দূরত্ব বজায় ও প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার জন্য মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালায়।

ডিবি পুলিশের এ সচেতনতামূলক কার্যক্রমকে এলাকার সচেতন মানুষ সাধুবাদ ও ধন্যবাদ জানায়।কয়েকজন এলাকাবাসী জানায়, যেখানে বিশ্বে লাখ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন জায়গায় আক্রান্ত ও মারা যাচ্ছে তার পরেও আমাদের এলাকার কিছু মানুষের মধ্যে ভয়-ভীতি, সচেতনতা নেই। যে যার খেয়াল খুশী মত অলি- গলিতে আড্ডা, হাটে-বাজারে, অসেচতনভাবে কেনা -বেচা, অযথাও ঘুরাঘুরী করে অনেকে।

এলাকাবাসীর উদ্যেগে কয়েকটি সতর্কমূলক নোটিশ টাংগানোর ফলে কিছু মানুষ সচেতন হলেও এখনো অনেকে অসচেতন। তাই, আইনশৃঙ্খলা বাহিনীর সচেতনতা মূলক প্রচার অব্যাহত থাকিলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। ডিবি পুলিশের একজন কর্মকর্তা বলেন, প্রত্যেক মানুষ করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকলে তার পরিবারও নিরাপদ। বাসা – বাড়ীর বাহিরে অসচেতন অবস্থায় থাকিলে আক্রান্তের ঝুঁকি থেকে যায়। তাই, আমরা নগরীর বিভিন্ন অলি- গলীতে, আড্ডা না দেওয়া,প্রয়োজনের তাগীদে বাসা / বাড়ী থেকে বের হলে সতর্কভাবে নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা, জরুরী প্রয়োজন ছাড়া বাসা/ বাড়ী থেকে বের না হইতে এলাকাবাসীকে অনুরোধ করেছি। এ সচেতনতা মূলক প্রচারঅভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.