চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার চাতুরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরো ৩ জন দগ্ধ হয়েছেন।
নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী বলে জানা গেছে। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, লাশবাহী এ্যাম্বলেন্সে বিস্ফোরণে দুই নারী পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তবে পুরুষটি আগেই মারা গিয়েছে। তার লাশ নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। বেলা আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সটি চাতুরী এলাকায় এলে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
ওসি আরও জানান, এতে আরো ৩ জন আহত হয়েছে বলে শুনেছি। হতাহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।