Sunday, September 13

চট্টগ্রামে আবারো ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

0

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক এলাকায় ফরটিজ নামক বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ব্যবসায়ী লোকমান চৌধুরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

নিহত রাইফা দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রুবেল খানের মেয়ে। এ সময় রোগীর আত্মীয় স্বজনরা ডাক্তার এবং হাসপাতালের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হন।

মৃত লোকমান চৌধুরীর সন্তানরা অভিযোগ করেন রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিমুল কুমার ভৌমিক তার বাবার অক্সিজেন মাক্স খুলে ফেলেন। এ সময় তিনি আরো অসুস্থ হয়ে পড়েন এবং এর ৫ মিনিটের মধ্যে মারা যান।

এ অভিযোগ সম্পর্কে ডাক্তার শিমুল কুমার ভৌমিক এর বক্তব্য জানতে চাইলে ফোনে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানান।

এর আগে গত শুক্রবার চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় রাইফা নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ করেন স্বজনরা। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত চিকিৎসক ডা. দেবাশীষকে আটক করলেও চিকিৎসকদের সংগঠন বিএমএ নেতাদের চিকিৎসা সেবা বন্ধের হুমকির পর তাকে ছেড়ে দেয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.