Friday, August 21

চট্টগ্রামে আরও দুই করোনা রোগী শনাক্ত, পাহাড়তলীর নারীর মৃত্যু

0

চট্টগ্রামে আরও দুই করোনা রোগী শনাক্ত হল । নতুন শনাক্ত হওয়া এই দুইজনসহ চট্টগ্রামে করোনা পজেটিভ রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৬ জনে। এর মধ্যে নগরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ১০ জন। বাকি ৬ জনের ৩ জন সাতকানিয়া, ২ জন সীতাকুণ্ড ও একজন পটিয়ার। এর বাইরে লক্ষ্মীপুর জেলার ২ জনও শনাক্ত হয়েছেন বিআইটিআইডির ল্যাব টেস্টে। এই দুই জনের মধ্যে একজন পাহাড়তলীর সরাইপাড়ার এবং অন্যজন কাট্টলীর। দুজনেই চট্টগ্রাম মহানগর এলাকার। পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় শনাক্ত হওয়া করোনা রোগী একজন নারী, তিনি আইসোলেশনে থাকা অবস্থায় সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মারা গেছেন।

পাহাড়তলীর ৫০ বছর বয়সী ওই নারী তার রিপোর্ট আসার আগেই সোমবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শরীরে করোনাভাইরাস পাওয়া অন্যজন উত্তর কাট্টলীর ৫৭ বছর বয়সী পুরুষ।

ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে মোট ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টা নাগাদ এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.