Wednesday, September 9

চট্টগ্রামে ইয়াবা আসক্ত যুবকের হাতে খুন হয়েছে এক নারী

0

চট্টগ্রামের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় ইয়াবা খোর এক যুবকের হাতে খুন হয়েছে সন্ধ্যা রানী নামে ৬০ বছর বয়সী এক নারী।

শুক্রবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় নেশা আসক্ত সত্যজিত নামে ওই যুবকের এলোপাতাড়ি কোপের আঘাতে গুরুত্বর আহত হয়েছেন আরো ৪নারী পুরুষ।

নিহত সন্ধ্যা রানী উত্তর কাট্টলী বড়কালী বাড়ি এলাকার ধীরেন্দ্র চন্দ্রের স্ত্রী বলে পুলিশ জানায়।

আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন জানান, সন্ধ্যার দিকে নেশাগ্রস্থ যুবকটি দা নিয়ে এলাকার লোকজনকে কোন কারণ ছাড়াই এলোপাতাড়ি কোপাতে থাকে। তার কোপে শান্তি নন্দী (৭০), দীপক দত্ত (৪৮), টিংকু দত্ত (৪৫),সন্ধ্যা রানী (৬০) ও প্রদীপ তালুকদারকে (৪০) গুরুত্বর আহত হন। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৮টার দিকে সন্ধ্যা রানী মারা যান।

নেশাগ্রস্থ যুবককে এলাকার লোকজন গণপিটুনী দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

এলাকাবাসী জানায়, সত্যাজিতের এলাকায় একটি ঔষুধের ফার্মেসি রয়েছে। সে দীর্ঘদিন যাবত নেশাআসক্ত। নেশার ঘোরে সে এ হামলা চালিয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.