চট্টগ্রামে ঈদ জামাতের সময় সূচী

0

চট্টগ্রাম নগরের পবিত্র ঈদুল ফিতরে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ মসজিদে। ঈদের দিন সকাল আটটায় ঈদের প্রথম জামাত হবে। জামাতে ইমামতি করবেন এই মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

একই মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। এতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম আহমদুল হক। এ ছাড়া নগরের লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহি জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামসংলগ্ন) ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতিটি স্থানে সকাল আটটায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া নগরের ৪১টি ওয়ার্ডে স্থানীয় মসজিদ বা ঈদগাহে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.