চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় কর্মরত পুলিশের এসআই খন্দকার সাইফুদ্দিনের বাসা থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব সদস্যরা। এ সময় ইয়াবা বিক্রির ২লাখ ৩১ হাজার ৬৩০ সহ নাজিম উদ্দিন মিল্লাত (৩৭) নামে একজনকে গ্রেফতার করা হয়।
সোমবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে পশ্চিম বাকলিয়ার হাফেজ নগর এলাকার হাজী গোফরান মুন্সী বাড়িতে এ অভিযান চালানো হয়।
র্যাব জানিয়েছে, নগরীর বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) খন্দকার সাইফুদ্দীন বাসায় বিক্রির উদ্দেশে ইয়াবাগুলো মজুদ করেছিলেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার পুলিশ কর্মকর্তা খন্দকার সাইফুদ্দিনের বাসাটিতে অভিযান চালানো হয়। তার পরিবারের সদস্যরা ওই বাসায় থাকে না। তারা অন্য ফ্ল্যাটে থাকে। যে বাসা থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে সেই বাসা থেকে মাদক ব্যবসা পরিচালনা করতো। সাইফুদ্দীনকে এখনও আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে তিনি জানান। অভিযান এখনও অব্যাহত আছে বলেও জানিয়েছেন এএসপি মিমতানুর।