Thursday, September 17

চট্টগ্রামে এসিডে যুবকের চোখ নষ্ট করার ঘটনায় আইনজীবী দম্পতির জবানবন্দি

0

চট্টগ্রামে এসিড ঢেলে তমাল নামে এক যুবকের চোখ নষ্ট করার মামলায় আসামি গ্রেফতারে কিছুটা দেরি হলেও বর্তমানে তদন্তের অগ্রগতি হয়েছে। জানালেন মামলার তদন্তকারী সংস্থা চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। সম্প্রতি গ্রেফতার করা হয়েছে মামলার অন্যতম দুই আসামী সুমিত ধর ও মৌমিতা দত্তকে। গত বুধবার তারা চট্টগ্রাম মহানগর হাকিম মাসুদ পারভেজের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

প্রেমঘটিত প্রতারণার জেরে গত বছরের ১০ ফেব্র“য়ারি বন্দরনগরী চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকায় তমাল নামে এক যুবকের ওপর এসিড ছুড়ে মারা হয়। এতে তার দু’চোখেরই দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। এ ঘটনায় স্থানীয় আইনজীবী দম্পতি সুমিত ধর ও মৌমিতা দত্ত অ্যানিসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করে তমালের বাবা।

ভুক্তভোগী তমাল জানায়, তার সাবেক প্রেমিকা অ্যানির সঙ্গে বিতন্ডার জেরে ওই এসিড হামলা চালানো হয়। এদিকে, নির্মম এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন তমালের বাবা।

ঘটনার প্রায় এক বছর পর গত শুক্রবার ঢাকার ভাটারার নতুন বাড়ি এলাকা থেকে সুমিত ধর ও মৌমিতা দত্তকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের ৫দিনের রিমান্ডে নেয়া হয়। পরবর্তীতে বুধবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। মামলার তদন্তকারী কর্মকর্তা জানালেন, আসামি গ্রেফতারে কিছুটা দেরি হলেও বর্তমানে তদন্তের অগ্রগতি হয়েছে।

চাঞ্চল্যকার মামলাটি দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদের সাজা নিশ্চিতের দাবি তমালের পরিবারের।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.