এম.নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১নং করের হাট ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও এর অংগসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।শনিবার বাদ আছর ইউনিয়নের করের হাট বাজারে অবস্থিত করের হাট কেন্দ্রীয় জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে উক্ত মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।এসময় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখহাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।এসময় আধুনিক মিরসরাই গড়ার স্বপ্নদ্রষ্টা সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।মুনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম মাওলানা মোবারক হোসেন মিয়াজী।এসময় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দীন জসিম,সাধারন সম্পাদক শেখ সেলিম মসজিদের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারন সম্পাদক আবুল হোসেন,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামরুল হাসান কামরুল,সদস্য আফছার চৌধুরী,ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ উল্যাহ মেম্বার,এমরুল আলম চৌধুরী,হাজী মোঃ শহিদ উল্যাহ,এমরান হোসেন,যুগ্ম-সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম,মহি উদ্দীন কিরন,সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দীন চৌধুরী,সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন ভূঁইয়া,সহ-দপ্তর সম্পাদক মোঃ জমির উদ্দীনসহ যুবলীগ,ছাত্রলীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।