Wednesday, August 26

চট্টগ্রামে করোনায় আরও নতুন তিনজন আক্রান্ত, মোট ১০

0

চট্টগ্রামে করোনাভাইরাসে আরও তিনজন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এ নিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জন।

শনিবার সন্ধ্যায় (১১ এপ্রিল) সন্ধ্যায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য জানান  ।

আক্রান্ত তিনজনের মধ্যে পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকার বাসিন্দার বয়স ৫০, সাতকানিয়া আলী নগরের ইছামতি এলাকার বাসিন্দার বয়স ৬৯ এবং লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার দানপাড়া কোদাল বাড়ির বাসিন্দার বয়স ৩২ বছর।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় নগরের দামপাড়ায়। এর দুদিন পরেই (৫ এপ্রিল) শনাক্ত হয় প্রথম করোনা আক্রান্ত ওই রোগীর ছেলের। গত বুধবার নগরীরর সাগরিকা, হালিশহর ও সীতাকুন্ড উপজেলায় তিনজন করোনা রোগী শনাক্ত হয়। সর্বশেষ গতকাল নগরের ফিরিঙ্গীবাজার শিববাড়ী ও আকবরশাহ থানার ইস্পাহানি চত্বর এলাকায় দুজন করোনা রোগী শনাক্ত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.