Saturday, August 15

চট্টগ্রামে কাজীদের সাথে পিএসটিসি’র গোলটেবিল বৈঠকে বাল্যবিয়ে বন্ধের আহবান

0

বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সামাজিক/ শারীরিক দূরত্ব বজায় রেখে নগরীর দেওয়ানহাট কাজী সমিতির অফিসে বেসরকারি উন্নয়ন সংস্থা পিএসটিসি’র “হিয়া” প্রকল্পের বাল্যবিয়ে প্রতিরোধের অংশ হিসেবে স্থানীয় কাজীদের সাথে এক গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়। “বাল্যবিয়েকে না বলুন” এই শ্লোগানকে সামনে রেখে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ১৮ বছরের কম কন্যা এবং ২১ বছরের ছেলের বিয়ে না পড়ানোর জন্য কাজীদের আহবান জানানো হয় সেইসঙ্গে তাদের করণীয় এবং সম্পৃক্ততা নিয়ে আলোকপাত করা হয়।

কাজীরা তাদের স্ব স্ব এলাকায় বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করছেন এবং ভবিষ্যতেও পিএসটিসির সাথে কাজ করে যাবেন বলে জানান। বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম কাজী এসোসিয়েশনের সভাপতি কাজী মোঃ ইউসুফ চৌধুরী এবং সভাপতিত্ব করেন পিএসটিসি’র এরিয়া কোর্ডিনেটর মোঃ নাজমুল হক। সভায় চট্টগ্রামের স্থানীয় কাজীগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.