Thursday, November 5

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের আগুনে মা মেয়ে সহ ৩ জন দগ্ধ

0

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার গরিবউল্লাহ হাউজিং সোসাইটির একটি বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মা মেয়ে সহ ৩ জন অগ্নিদ্বগ্ধ হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা টৌনে ১টার দিকে জনৈক গোলাম মহিউদ্দিন বাবুলের ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে।

অগ্নিদ্বগ্ধ হয়ে আহতরা হলেন-মেহেদী হাসানের স্ত্রী তানজিরা আকতার (৩৫), মেয়ে তানজিনা আকতার (১৩) ও ছেলে তানজিব হাসান (৮)।

গুরুত্বর আহতবস্থায় ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, ভাড়া বাসায় রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মা মেয়ে ও ছেলে আহত হয়েছে। তাদের বার্ণ ইউনিটে চিকিৎসা চলছে। ৩ জনের মধ্যে শিশু তানজিরার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.