Saturday, August 29

চট্টগ্রামে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

0

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের কাঞ্চননগরের ছৈয়দাবাদ এলাকায় দোহাজারী অভিমুখী একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইঞ্জিনে আগুন জ্বলতে দেখে চালক ট্রেন থামিয়ে দিলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে কাঞ্চননগর ছৈয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, গতকাল চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেনটি দোহাজারী স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি রাত ৯টার দিকে কাঞ্চননগর স্টেশনে যাত্রী নামিয়ে দোহাজারী স্টেশনে যাচ্ছিল। এ সময় কাঞ্চননগর স্টেশন অতিক্রম করার পরপরই ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় চালক বিষয়টি লক্ষ করার পরই ট্রেন থামিয়ে দেন।

খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। পটিয়া স্টেশনে অধিকাংশ যাত্রী নেমে যাওয়ায় ঘটনার সময় ট্রেনটিতে তেমন যাত্রীও ছিল না বলে জানা গেছে।

দোহাজারী স্টেশন মাস্টার মো. ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কাঞ্চননগর স্টেশন ছেড়ে আসার পরপরই ইঞ্জিনের অ্যাডজাস্টারে আগুন ধরে যায়। চালক সময়মতো ট্রেনটি থামানোর ফলে বড় দুর্ঘটনা ঘটেনি।’

ইকবাল হোসেন আরো বলেন, ‘এ অবস্থায় ট্রেনটি চালালে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই ষোলশহর রেলস্টেশন থেকে রিলিফ ইঞ্জিন এনে এটি উদ্ধার করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.